হোম > সারা দেশ > রংপুর

খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বললেন ক্রীড়া উপদেষ্টা

রংপুর অফিস

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রংপুরে খুব দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় স্টেডিয়ামের কাজ শুরু হবে। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো খেলোয়াড় তুলে আনতে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে হবে এবং খেলাধুলাকে বিকেন্দ্রীকরণ করতে হবে।

বুধবার বিকেলে রংপুর স্টেডিয়ামে ‘৩৬ জুলাই ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিসিবি পাঁচটি জোনে কাজ করবে এবং আঞ্চলিক ক্রিকেট ও ফুটবলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে রাজশাহী স্টেডিয়ামে এবং পরে খুলনা স্টেডিয়ামেও বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা পর্যায়ে আয়োজিত এই টুর্নামেন্টের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট অন্য জেলাগুলোকেও অনুপ্রাণিত করবে।

গত ২৮ জুলাই আটটি উপজেলা দলকে নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় রংপুর সদরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গঙ্গাচড়া উপজেলা। দীর্ঘ ১৩ বছর পর এই স্টেডিয়ামে প্রায় ১ লাখ দর্শকের সমাগম ঘটে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় নির্বাচন সম্ভব হয়নি। তবে মানুষের দৈনন্দিন সেবা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন করে নির্বাচন দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, যারা কট্টর আওয়ামী লীগের ফ্যাসিবাদী চেয়ারম্যান ছিলেন, তারা ৫ই আগস্টের পর পালিয়ে যাওয়ায় প্যানেল চেয়ারম্যান বা প্রশাসনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি