হোম > সারা দেশ > রংপুর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণমিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাস্টার। উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকারম হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আমির আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে দুর্নীতি, অর্থপাচার ও অনিয়মের পথ বন্ধ হবে। এ কারণেই একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে নয়, জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায় এবং স্বাধীন গুম কমিশনের মতো উদ্যোগের বিরোধিতা করে, তারাই গণভোটের রায় মানতে চায় না।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে গণভোটের গণরায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তাদের দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে মত দিয়েছে। দীর্ঘ সময় পার হলেও সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হওয়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনে নামতে হবে—এমনটি প্রত্যাশিত ছিল না। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ