হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিএসএফের বাধায় বন্ধ রেলসেতুর সংস্কারকাজ

উপজেলা প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর

দিনাজপুরের হিলি সীমান্তে রেলসেতুর সংস্কারকাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। ফলে ছয়দিন ধরে বন্ধ রয়েছে কাজ।

এ নিয়ে বিজিবি-বিএসএফের বৈঠক হলেও কোনো সুরাহা মেলেনি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।

হিলি সিপি এলাকার বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন, ১০ ফেব্রুয়ারি রেললাইন সেতুর সংস্কারের কাজ করতে যান মিস্ত্রিরা। এতে বাধা দেয় বিএসএফ। শনিবার দুই দেশের বাহিনীর সঙ্গে বৈঠকেও কোনো সমাধান মেলেনি। উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের এটিই একমাত্র পথ।

তিনি বলেন, আমাদের সীমান্তে আমরা থাকি। এখানে আমরা কাজ করবো, বিএসএফ কেন বাধা দেয় জানি না।

মুঠোফোনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হিলি রেলওয়ের একজন কর্মচারী বলেন, আমরা সেতুর সংস্কারকাজ করতে গিয়েছিলাম। কিন্তু বিএসএফের বাধায় আপাতত কাজ বন্ধ রয়েছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের