হোম > সারা দেশ > রংপুর

ধানের শীষ জিতে গেলে জিতে যাবে জনগণ

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

ধানের শীষ জিতে গেলে, এলাকার জনগণ জিতে যাবে। আর আপনারা জিতে যাওয়া মানেই এলাকার উন্নয়ন। আমরা এলাকাভিত্তিক সবাইকে সাথে নিয়ে একসাথে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তাই আসুন, সকলের স্বার্থ বিবেচনা করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকি।

সোমবার গাইবান্ধা-০৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার উপজেলার গজারিয়ায় এলাকায় উঠান বৈঠকের বক্তব্যে এসব বলেন।

তিনি আরও বলেন, আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই গণজোয়ারের সৃষ্টি হচ্ছে। দেশকে এবং আমাদের এলাকাকে সুন্দর করে সাজাতে হলে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে, ধানের শীষে ভোট দিন। দিনব্যাপী গজারিয়া ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এতে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ আলী, মইন প্রধান লাবু, মোস্তাক আহমেদ মিলন প্রমুখ।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের