হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে সকালে হাঁটতে বের হয়ে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় নিহত দুই নারী

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

দুর্ঘটনাস্থলে খাদে পড়ে আছে ট্রাক

লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন স্থানীয় ফজিলা বেগম ও জহিলা বেগম।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে দুই নারী হাঁটতে বের হলে রংপুর থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতের বিষয়টি লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি