হোম > সারা দেশ > রংপুর

লাঙ্গলের মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টির নেতা

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

দিনাজপুর- ৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন না পেয়ে অনশনে বসে পড়েছেন জাতীয় পার্টির এক নেতা। বৃহস্পতিবার সকাল থেকে পার্টির জেলা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন তিনি।

জানা গেছে, ওই জাতীয় পার্টির নেতার নাম মো. আব্দুল আলিম হাওলাদার। তিনি জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও খানসামা উপজেলা জাতীয় পার্টির সভাপতি।

অনশনরত অবস্থায় মো. আব্দুল আলিম হাওলাদার বলেন, খানসামা ও চিরিরবন্দর উপজেলার মোট ১৮টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সর্বসম্মতভাবে আমাকে সমর্থন দিয়েছেন। দীর্ঘদিন ধরে আমি দলের জন্য কাজ করেছি, সাংগঠনিকভাবে সক্রিয় থেকেছি। অথচ আমাকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার দলের নেতাকর্মীদের সঙ্গে কোনো সুসম্পর্ক নেই এবং যোগ্যতাও প্রশ্নবিদ্ধ।

এ বিষয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব, জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আকুল আবেদন জানাচ্ছি। এই মনোনয়ন সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা হোক। মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত দলকে ক্ষতিগ্রস্ত করবে।

অনশন প্রসঙ্গে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, আমার অনশন চলমান আছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। আমি এরশাদের আদর্শের পরীক্ষিত সৈনিক। অন্যায়ের কাছে মাথা নত করব না, আবার অন্যায় আপসও করব না।

পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

নূপুর চুরির অভিযোগে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

লালমনিরহাট-বুড়িমারী সড়কের ৮৪ বাঁকে মৃত্যুফাঁদ

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার

তাঁতী লীগ নেতার সঙ্গে ইউএনওর স্বাধীনতা দিবস উদ্‌যাপন