হোম > সারা দেশ > রংপুর

ওসির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে থানায় নির্যাতনের অভিযোগ

৩ পুলিশ সদস্য ক্লোজড

রংপুর অফিস

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভেতরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল ইসলামকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে।

বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন, নারী কনস্টেবল লিমা সরেন, ডিউটি অফিসার মেহেরুন্নেসা এবং সাব-ইন্সপেক্টর মাসুদ রানা। রাত ২টার দিকে মহানগর পুলিশের মিডিয়া সেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের লক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমাকে সভাপতি করে, ডিসি (ক্রাইম) মাহফুজুর রহমান এবং এসি কোতোয়ালী সুকুমার রায়কে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মারধরের শিকার স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল ইসলাম দাবি করেছেন, থানার ভেতরে ওসি আজাদ রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাকে বেধড়ক মারধর করেন।

ঘটনার খবর পেয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন। একপর্যায়ে থানার গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় গেটের ভেতর থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিবুল ইসলাম। তখন তার শরীরে রক্তের দাগ ও আঘাতে একটি চোখ ফুলে থাকতে দেখা যায়।

এ সময় হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলেন, এখানে ওসি, এসআই আমাকে রাইফেল দিয়ে মারলো। বারবার তাদের অনুরোধ করেছি, পরিচয় দিয়েছি যে আমি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, বিএনপির একজন কর্মী। তারপরেও আমরা তারা আমাকে মেরে চোখটা কীরকম করল, মাথায় দুই জায়গায় মারছে। বন্দুক দিয়ে মারছে। আমার ফোন দুইটা কেড়ে নিয়েছে। পুলিশের চরিত্র এখনো ফ্যাসিবাদীর মত রয়েছে। আমি এর ন্যায্য বিচার চাই। পরে মারধরের শিকার ওই নেতাকে হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগের বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমানের কাছে জানতে চাইলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন। এ সময় তিনি বলেন, উদ্ধার হওয়া প্রেমিক যুগলের দুই পরিবারের মধ্যে হাতাহাতি হলে তারা থামান। শরীরে আঘাতের চিহ্ন ও কাপড়ে রক্তের দাগ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ভাই, অনেক সময় আম ছিলতে গিয়েও তো রক্ত বের হয়।

এআরবি

মাকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখেন ছেলে

তারাগঞ্জে বেহাল গ্রামীণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

চেক জালিয়াতি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

দর্শকশূন্য মাঠে বিএনপির এমপিকে সংবর্ধনার ভিডিও ভাইরাল

সৈয়দপুরে বিদ্যুতের দাবিতে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ

আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

একটি মহল দেশকে অশান্ত করতে চায়: মির্জা ফখরুল

পাবর্তীপুরে এনসিপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি

জমি নিয়ে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে একজন নিহত