হোম > সারা দেশ > রংপুর

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় ভাঙচুর, লুটপাট ও পুলিশের ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য জানিয়েছে।

এর আগে এ ঘটনায় দেবেন্দ্র নাথ রায়ের ছেলে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) মঙ্গলবার অজ্ঞাতনামা ১০০০/১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় একটি মামলা করে । মামলা নম্বর -৩৫।

এদিকে গঙ্গাচড়া উপজেলায় হিন্দুপল্লীর বাড়িঘর জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামত ও নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে মেরামতের কাজ শুরু হয়েছে। এসব কাজে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম এবং পুলিশ সদস্যরা তদারকি করছেন বলে জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

তিনি বলেন, উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামে ধর্মীয় কটূক্তির অভিযোগে রোববার সন্ধ্যায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কয়েকটি হিন্দু পরিবারের ঘরে ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই প্রশাসনের কঠোর অবস্থান ও নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে ওই সময় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না