হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একই দিনে তিনজনের আত্মহত্যার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে। পৃথক তিনটি ঘটনায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর মৃত্যু ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন, গঙ্গাচড়া উপজেলার মাস্টারপাড়া এলাকার পল্লী বিদ্যুতের লাইনম্যান মো. আনারুল কবিরের মেয়ে শামসে আরা কবির (১৩), লক্ষীটারী ইউনিয়নের সরকারটারি এলাকার মজনু মিয়ার স্ত্রী ও হারাগাছ এলাকার মজিবর রহমানের মেয়ে মাছুমা বেগম (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের তেতুলতলা এলাকার সামসুল হকের স্ত্রী সুবর্ণা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসে আরা কবির গঙ্গাচড়া হাজী দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। সে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন।

অন্যদিকে, মাছুমা বেগম গত ১৯ এপ্রিল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল মধ্যরাতে তিনি মারা যান।

এছাড়া, পারিবারিক কলহের জেরে সুবর্ণা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, মায়ের সঙ্গে ঝগড়ার জেরেই তিনি এ পথ বেছে নেন।

এ বিষয়ে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের সদস্য সুজা আহম্মেদ সাজুসহ একাধিক এলাকাবাসী জানান, বিশেষ করে স্কুলছাত্রী শামসে আরা কবির মৃত্যুর ঘটনা স্বাভাবিক মনে হচ্ছে না। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সবুর বলেন, একই দিনে তিনটি আত্মহত্যার ঘটনা অবশ্যই উদ্বেগজনক। প্রতিটি ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন দেখছেন একদল খুদে বিজ্ঞানী

রুপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার, আটক যুবক

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ, কাতান শাড়ি জব্দ

দিনাজপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু

চিলমারীর ভাসানী সেতু ভাগ্য খুলে দিয়েছে কৃষকের