হোম > সারা দেশ > রংপুর

শিক্ষার্থীদের মিড-ডে মিল পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা মিড-ডে মিল পরিদর্শনে গিয়ে একটি পচা ডিম পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা মিড-ডে মিলের খাবারের মান যাচাই করেন। পরিদর্শনের একপর্যায়ে একটি ডিম পচা অবস্থায় পাওয়া যায়। তবে খাবারটি তখনও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়নি।

জানা গেছে, বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য ডিম ও কলা সরবরাহ করেন বিদ্যালয়ের দপ্তরি আলী টিটুর স্ত্রী হেনা বেগম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা বলেন, “ইউএনও মহোদয় বিদ্যালয় পরিদর্শনে এসে একটি ডিম পচা পেয়েছেন। তবে শিক্ষার্থীদের মধ্যে তখনও ডিম বিতরণ করা হয়নি। সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিদর্শনের সময় একটি ডিম নষ্ট পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, কিশোরগঞ্জ উপজেলার ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত ডিম, কলাসহ পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। খাদ্যের মান বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা কর্মকর্তারা।

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল

দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

ভাঙনের ভয়াল থাবায় তিস্তা ও ধরলাপারের মানুষ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকের মৃত্যু

রংপুর জেলা পরিষদের ১২৭ এডিপি প্রকল্পের ৬৪টি বরাদ্দ প্রশাসকের নিজ উপজেলায়

হাসপাতালে রোগী নেওয়ার একমাত্র বাহন মানুষের কাঁধ

জুলাইযোদ্ধা রায়হান মৃত্যুর সঙ্গে লড়ছেন থাইল্যান্ডের হাসপাতালে

মিঠাপুকুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, থানায় অভিযোগ