হোম > সারা দেশ > রংপুর

সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্য করে ভুল স্বীকার বদিউল আলমের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: ভিডিও থেকে নেয়া

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গাইবান্ধার পলাশবাড়ীতে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘রাজনৈতিক দল বা ব্যক্তিদের পোষা কুকুর’ বলে আখ্যা দেওয়ার অভিযোগ ওঠার পর স্থানীয় সাংবাদিকদের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে তিনি নিজের বক্তব্যকে ভুল বলে স্বীকার করেন এবং তা প্রত্যাহার করেন।

শুক্রবার সন্ধ্যা ৭টায় গাইবান্ধার পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে সুধীজনের সঙ্গে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বদিউল আলম বলেন, সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং প্রতিশোধপরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা। ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সুজনের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, সুজনের জেলা ফেসিলিটেটর আতিক সুমন, ম্যানেজার মেহেরুন নেসা, পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম, সদস্য আলিউল ইসলাম বাদল, আব্দুল্লাহ আদিল নান্নুসহ সুজনের স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা

দিনাজপুর মেডিকেল হাসপাতালের সভাপতি ডা. জাহিদ, ড্যাবের শুভেচ্ছা

মন্ত্রীরা সংসদে মিথ্যা কথা বলে: এটিএম আজহার

জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করুন: মাওলানা আব্দুল হালিম

দিনাজপুর শহর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ