হোম > সারা দেশ > রংপুর

হাম সচেতনতায় লিফলেট বিতরণ উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, দিনাজপুর

ছবি: আমার দেশ

ড্যাব দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ডেঙ্গু ও হাম বিষয়ক জনসচেতনামূলক লিফলেট বিতরণের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জনসচেতনতামূলক কাজের অংশ হিসেবে দিনাজপুর জেলা ড্যাবের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) ঈদুল আজহার দিন রাত ৮টায় জেলার নবাবগঞ্জ উপজেলায় সমাজকল্যাণমন্ত্রীর নিজ বাসভবনের সামনে এ লিফলেট বিতরণের উদ্বোধন করা হয়।

এসময় ড্যাব দিনাজপুর শাখার আহবায়ক ডা. হাফিজুল ইসলাম, সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী, মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নুরুল ইসলাম, দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. শাফিউল ইসলাম, ডা. শাহ আদিলুজ্জামান তারেক, ডা. গোলাম রাব্বানীসহ জেলা ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া জানান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ৩০ মে জেলা ড্যাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন, এতিমখানায় এতিম শিশুদের জন্য এক বেলা উন্নতমানের খাবার পরিবেশন ও বাদ জোহর দিনাজপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এএস

রাত ১০টার মধ্যে রংপুরে বর্জ্য অপসারণ শেষ হবে

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

রংপুর কালেক্টরেট ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই

দিনাজপুরে দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর থেকে ঢাকায় পৌঁছেছেন আড়াই হাজার কসাই

আওয়ামী লীগ নেতাদের নিয়ে টিসিবি কর্মকর্তার বৈঠক

দিনাজপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির মাইকিং

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০