হোম > সারা দেশ > রংপুর

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, একজন নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে এক শিশু নিখোঁজ ও পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুখেরবাতী গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে লামিয়া খাতুন নামে এক মেয়ে স্রোতের পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি সুখেরবাতী গ্রামের মো. সাহাবুদ্দিনের মেয়ে।

অন্যদিকে, বিকেল সাড়ে ৪টায় উপজেলার বাউশমারী (মাঠের ভিটা) গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. সোয়াইব হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সোয়াইব নিখোঁজ হলে তার বাবা-মা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত সোয়াইব হোসেন বাউশমারী (মাঠের ভিটা) গ্রামের মো. নবীর হোসেনের ছেলে।

রৌমারী থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমই

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি