হোম > সারা দেশ > রংপুর

খালেদা জিয়ার আপোসহীন সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান সম্ভব হতো না

উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বেগম খালেদা জিয়া একজন আপোসহীন নেত্রী। তার আপোসহীন সংগ্রাম ছাড়া এই গণঅভ্যুত্থান সম্ভব হতো না।

শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ হলরুমে “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি” বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তি‌নি বলেন, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন। মিথ্যা মামলা হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার।

ফরহাদ মজহার বলেন, দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার যেন আর না আসে। ড. মুহাম্মদ ইউনূস রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না।

তিনি বলেন, যারা বিদেশ থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা ও ব্যথা বোঝেন না, তাদের থেকে আমাদের সকলকে অত্যন্ত সচেতন থাকতে হবে। সবাইকে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। সেখানে ছোট-বড় সকল রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের প্রথম কাজ হবে একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র প্রণয়ন করা, যেখানে সকলের মতামতকে মূল্য দিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণ করা হবে।

জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপতিত্বে এবং সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আবদুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ