হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে ৫০ হাজার গাছ রোপণ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

গ্রীন কিশোরগঞ্জ, ক্লিন কিশোরগঞ্জ গড়ার প্রত্যয়ে নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ হাজার গাছ রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি রাস্তার দু'ধারে তাল গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা একটি তাল গাছের চারা রোপণ করলে রাস্তার দু'ধারে এক সাথে পঞ্চাশ জন যুবক চারা রোপণ করেন।

এ সময় চারা রোপণ করেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকেশৗলী মাহমুদুল হাসান প্রমুখ। পরে এ সড়কটির নাম দেয়া হয় তাল সড়ক।

উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, কিশোরগঞ্জকে গ্রীন কিশোরগঞ্জ, ক্লিন কিশোরগঞ্জ গড়ার প্রত্যয়ে ৫০ হাজার চারা রোপণ শুরু করা হলো।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা