হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

আমার দেশ অনলাইন

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘ রংপুরের উদ্যোগে বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ও কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার বিশ্ব মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে পীরগাছায় র‌্যালি ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“সমাধান আমাদের হাতের নাগালে: প্রতিরোধ, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিতে বিনিয়োগ করি।”

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও জাতির জন্য এক নীরব ঘাতক। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রীয় উদ্যোগের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মাদক প্রতিরোধে সচেতনতা, শিক্ষা ও মানবিক মূল্যবোধই হতে পারে প্রধান শক্তি।

এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দীন, পীরগাছা সদর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজা, চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সভাপতি আবদুল গোফফার, সেক্রেটারি খলিলুর রহমান, সহ-সেক্রেটারি শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আহসান হাবীব, নাসিরুদ্দিন টোকন, ইব্রাহিম খলিল বুলবুল, মাসুদ রানা, সেলিম মিয়া, সুমন আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম

ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশের দাবিতে মানববন্ধন

খানসামায় মাদকের ভয়াল থাবা, ঝুঁকির মুখে তরুণ প্রজন্ম

পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

প্রতিটি ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে: শিক্ষামন্ত্রী

দহগ্রাম-আঙ্গরপোতা মুক্ত দিবস আজ

আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ হোসেন

মাতৃত্বকালীন ভাতায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

শিবির নেতা সাইফুল্লাহ হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন