হোম > সারা দেশ > রংপুর

দেশে এখনো একটি দল ইসলামী শাসন চায় না: এটিএম আজহারুল

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

বাংলাদেশে এখনো একটি রাজনৈতিক দল ইসলামী শাসন কায়েম চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

সোমবার (৫ অক্টোবর) রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলী মেডিকেল উম্মে আক্কিল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ইসলামী আদর্শ ও মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠিত করার প্রয়োজন রয়েছে। ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা বক্তব্য দেন। ইসলামী আদর্শ, মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

পরে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পাগড়ি তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব, নৈতিক মূল্যবোধ এবং শিক্ষার্থীদের চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন। পাগড়ি প্রদানকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ