হোম > সারা দেশ > রংপুর

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

রংপুর অফিস

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, রমজান মাস হচ্ছে মানুষের পরিবর্তন হওয়ার একটি বড় সুযোগের মাস। এ পবিত্র ও সংযমের মাসকে যারা কাছে পেয়েও নিজেকে পরিবর্তন করতে পারবে না তারা বড়ই অভাগা।

শুক্রবার রংপুরের বদরগঞ্জ পেশাজীবী পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রমজান মাসেই মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন। মানবজীবনের পথনির্দেশনা, কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ—এসব বিষয়ের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা কোরআনে রয়েছে।

আল্লাহর রাসুল হজরত মুহাম্মদ (সা.) মানুষের মাঝে সে বার্তা পৌঁছে দিয়ে সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দিয়ে গেছেন। মানুষকে সহজ ও সরল পথে অবিচল থাকতে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল কোরআন এবং তার হাদিসকে আঁকড়ে ধরে থাকার জন্য বলেছেন।

আজহার বলেন, রমজানের সংযম মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। এ মাসের সুযোগে সবাইকে সৎ পথে চলার অঙ্গীকার করতে হবে এবং পাপ, অন্যায় ও অবিচার থেকে দূরে থাকতে হবে। দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাস নিয়ে ইসলামের প্রকৃত জ্ঞান অর্জনেরও আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, যারা রমজান পেয়েও নিজেদের পরিশুদ্ধ করতে পারে না এবং অন্যায়-অশ্লীলতায় জড়িয়ে থাকে, তাদের জন্য আফসোস ছাড়া আর কিছুই নেই। মহান আল্লাহ মানুষকে আত্মশুদ্ধির বহু সুযোগ দেন। অনেকে সে সুযোগ কাজে লাগিয়ে আত্মশুদ্ধি লাভ করে নিজে পরিপূর্ণতা অর্জন করেন। রমজানের সঠিক বার্তা সবার মাঝে পৌঁছে দিয়ে ইসলামের আদর্শকে প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কামারুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী, যুবনেতা শোয়াইবুর রহমান ও মাসুদ রানা প্রমুখ।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ