হোম > সারা দেশ > রংপুর

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

রংপুর অফিস

চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সংস্থাটির সদস্য, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আইসিএসবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সেক্রেটারি মো. সাব্বিরুল আলম চৌধুরী বলেন, “আজ থেকে ১৬ বছর আগে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০-এর মাধ্যমে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারী পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতিবছরের মতো এবারও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আনুষ্ঠানিক কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়। রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি বিভাগ ও জেলায়ও দিবসটি উদযাপন করা হয়েছে।

আইসিএসবি সূত্রে জানা যায়, দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের পেশাজীবী, চার্টার্ড সেক্রেটারী, শিক্ষার্থী এবং কর্পোরেট নির্বাহীরা দিবসটির বিভিন্ন আয়োজনে অংশ নেন। তাদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট ও অর্থনৈতিক অঙ্গনে চার্টার্ড সেক্রেটারী পেশার ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান আরও একবার তুলে ধরা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি