হোম > সারা দেশ > রংপুর

জলঢাকায় চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

ছবি: আমার দেশ

পারিবারিক চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়িতে আপন চাচা ও চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) নামে এক যুবকের। রক্তে ভেসে গেল পারিবারিক আঙিনা। ধারালো অস্ত্রের আঘাতে মাথা ফেটে মুহূর্তেই নিথর হয়ে পড়লেন যুবক পিয়েল। নিহত কিবরিয়া ইসলাম পিয়েল ওই এলাকার কফদ্দি মামুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টায় চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পিয়েলের মাথায় আঘাত করা হলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ ও মীরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— মাজেদুল ইসলাম (২০), মীম আক্তার (১৮) ও তইবোন নেছা । তাদের সবার বাড়ি পূর্ব শিমুলবাড়ী এলাকায়। তারা সবাই সম্পর্কে নিহত পিয়েলের চাচাতো ভাই ও ভাবী।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিরা পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এমএইচ

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস

চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ১

রংপুরে আইনজীবীর ওপর হামলা, আটক ২

বোনারপাড়া রেলওয়ে জংশন গেট অটোরিকশার দখলে

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব

লালমনিরহাটে নদী থেকে উদ্ধার দুই ভাইয়ের লাশ

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ব্যাপক ক্ষতি