হোম > সারা দেশ > রংপুর

নাগেশ্বরীতে ইসলামি সমমনা জোটের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

পাঁচ দফা দাবিতে ইসলামি সমমনা আট দলের বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে ইসলামি সমমনা আট দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা শাখার উদ্যোগে আসন্ন ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।

নাগেশ্বরী আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বলদিটারী মোড় হয়ে কলেজমোড়ে এসে সমাবেশে পরিণত হয়। মিছিলে বিভিন্ন স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ডে দাবিগুলো তুলে ধরা হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌর আমির মাওলানা মকবুল হোসেন, ইসলামি আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম ও বাংলাদেশ খেলাফতে মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ঘোষিত ৫ দফা দাবির কোনো বিকল্প নেই। তারা ঘোষণা করেন, রংপুরের বিভাগীয় সমাবেশকে সফল করতে মাঠপর্যায়ের কর্মসূচি অব্যাহত থাকবে।

আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম

আমরা আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি, কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের ইফতার মাহফিল

পীরগাছা ইউনিয়ন যুববিভাগের আয়োজনে ইফতার মাহফিল

ইশতেহারের ভিত্তিতেই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি, সেই যুবদল নেতা বহিস্কার

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৭

সোনামসজিদ বন্দরে স্বর্ণের বারসহ আটক ১

তারাগঞ্জে আলোচিত পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

তারাগঞ্জে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই ট্রাকচালকের