হোম > সারা দেশ > রংপুর

মাদক নির্মূলে যা প্রয়োজন, তা-ই করতে হবে

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংবাদকর্মীদের নিয়ে মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। তাহলেই মাদক নির্মূল করা সম্ভব হবে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এর জন্য যা কিছু প্রয়োজন, তা-ই করতে হবে।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এজন্য তিনি বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদকবিরোধী আন্দোলনে শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিক ও সাধারণ মানুষকে একযোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

পরে তিনি ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করেন। সেখানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরে পৌরসভা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা বিএনপি নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি