হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ১৫

জেলা প্রতিনিধি, রংপুর

রংপুরে ফিলিং স্টেশনে সংস্কার কাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহত দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশকিছু স্থাপনা।

শনিবার দুপুরে নগরীর সিও এলপিজি গ্যাস পাম্পে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- টাঙ্গাইল জেলার গয়াহাটা এলাকার আমজাদ মিয়ার ছেলে সেলিম রেজা আরঙ্গ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পটিতে বেশকিছু দিন ধরেই সংস্কার কাজ চলছিল। গ্যাস মজুত রাখা ট্যাংক পরীক্ষার সময় হঠাৎ ঘটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে উড়ে যায় পাম্প। আগুন ধরে যায় পাশে থাকা অন্তত তিনটি গাড়িতে। ক্ষতিগ্রস্ত হয় আশপাশে থাকা বেশকিছু বাড়িঘর, দোকানপাট ও গাছপালা।

এসময় দাঁড়িয়ে থাকা ২টি এম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। পাম্পের আশেপাশে বেশ কয়েকটি ভবনের জানালার গ্লাসও ভেঙ্গে যায়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, গ্যাস স্টেশন লিকেজের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে