হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে ১৩তম দিনের মতো সড়ক অবরোধ করে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে একাত্মতা প্রকাশ করেন মিড লেভেল চিকিৎসকরাও। যার ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনসহ আউটডোর ও ইনডোরের সকল চিকিৎসা সেবা বন্ধ আছে।

শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ থেকে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিল ও অবরোধে যোগ দেন বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল ও হাসপাতাল, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষর্থী ও ইন্টার্নি চিকিৎসকরা।

সমাবেশে বক্তব্য দেন, ইন্টার্নি ডাক্টারদের মধ্যে রংপুর মেডিকেলে কলেজের সমন্বয়ক মাহফুজুর রহমান ও ডা. আবু রায়হান, প্রাইম মেডিকেল কলেজের ডা. আব্দুল্লাহ আল নাইম, রংপুর মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান ফাহিম, কমিউনিটি মেডিকেল কলেজ ডা, মো. রাশিদ শাবাব নাসিফ প্রমুখ।

কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন।

এ সময় তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের এই দাবিগুলো মেনে নেয়া না হলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩

তারাগঞ্জে অস্বাস্থ্যকর লাচ্ছা সেমাইয়ে বাজার সয়লাব

উত্তরের ঈদযাত্রার বিকল্প নৌপথেও বাধা

পার্বতীপুরে ট্রেনে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নবাবগঞ্জে সাবেক ইউ পি চেয়ারম্যানকে কারাদণ্ড

বিএনপি–জামায়াত সংঘর্ষ, হাসপাতালে শয্যাশায়ী জামায়াত নেতা গ্রেপ্তার

সৈয়দপুর থেকে বাসযোগে দিনাজপুরে যাবেন তারেক রহমান

কুড়িগ্রামে ​ঝড় ও শিলাবৃষ্টিতে একজনের মৃত্যু

জাতীয় সরকার গঠনের অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বিএনপি: মজিবুর রহমান মঞ্জু

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম কেসিসির