হোম > সারা দেশ > রংপুর

পুলিশের মাথা ফাটিয়ে পালাল চোর

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

ছবি: আমার দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর রাসেল ইসলাম (৩৩)কে ধরার অভিযানে বাড়ি ঘেরাও করলে পুলিশের মাথায় আঘাত করে পালিয়ে যায় ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় ৪নং শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য বাড়ি ঘেরাও করে। কিন্তু আসামি একটি ঘরে গেট লাগিয়ে অবস্থান করছে পুলিশ এমন তথ্যের ভিতিতে ওই ঘরের দরাজার সামনে যায়।

এ সময় আসামি পলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যের নাম বনমালী (৩১)। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের টহলরত দল ঘটনাস্থলে পৌঁছে আহতা পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই পুলিশ সদস্যের মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে। তেঁতুলিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজা মুনির পূর্বা বলেন, আহত পুলিশ সদস্যকে মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতারে ভর্তি রাখা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, আসামি রাসেল একজন কুখ্যাত চোর। তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরিসহ একটি গরু চুরির মামলা আছে। সকালে আসামির নামে আরও একটি গরু চুরির মামলা হয়েছে।

উক্ত মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে দীর্ঘদিন আটকের চেষ্টা করে আসছিল। কিন্তু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য একদল পুলিশ গেলে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশের তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

জালিয়াতির অভিযোগে কাজি কারাগারে

রংপুরে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি হলে আন্দোলনের হুঁশিয়ারি

রংপুরে যুবদলের প্রস্তাবিত কমিটির সহ-সাংগঠনিককে খুন

হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের পরিবার ও সহপাঠীরা

সীমান্তে নিহত বাংলাদেশির লাশ ১৭ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

আমার দেশে প্রতিবেদন প্রকাশের পর খানসামায় মিলল জলাতঙ্ক ভ্যাকসিন

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ৪ হাজার ঘরসহ ১৫শ হেক্টর জমির ফসলের ক্ষতি

পলাশবাড়ীতে কলেজছাত্রকে হত্যাচেষ্টায় মামলা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত