হোম > সারা দেশ > রংপুর

ট্রাক চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের ৫ জন নিহত

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারীতে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের রৌমারী উপজেলার শেষ সীমানা সায়দাবাদ ও রাজিবপুর উপজেলার শুরুর এলাকা শিবেরডাঙ্গীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

নিহতরা হলেন রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষকের স্ত্রী ও উপজেলার চরলাকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী লিপি (২৬), ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে রিশাদ (১২), পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তুবা (৭), তার শালিকা কর্তিমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা (৪২) এবং ইজিবাইকচালক। এ ঘটনায় আহত হয়েছেন বাদলের মেয়ে বৃষ্টি (২৫)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকটি ঢাকা-রৌমারী মহাসড়কের রৌমারী উপজেলার শেষ সীমানা সায়দাবাদ ও রাজিবপুর উপজেলার শুরুর এলাকা শিবেরডাঙ্গীতে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে সজোরে চাপা দেয়। ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন ইজিবাইকের যাত্রী নিহত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ বলেন, “এ পর্যন্ত আমরা পাঁচজন নিহতের খবর নিশ্চিত করেছি। গুরুতর আহত বৃষ্টিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”

রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি