হোম > সারা দেশ > রংপুর

ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

জেলা প্রতিনিধি, নীলফামারী

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে সকাল থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো ফ্লাইট এখনো বাতিল করা হয়নি। কয়েকটি ফ্লাইটের যাত্রীরা অপেক্ষা করছেন। এতে বিড়ম্বনায় পড়েছেন অনেকে। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় এ অবস্থা হয়েছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। বর্তমানে আছে মাত্র ৫০০ মিটার। তাই দুপুরের আগে ফ্লাইট চলাচলের সম্ভাবনা কম। আজ সকাল ৭টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিন দেখা যায়, কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। নভোএয়ারের এক যাত্রী বলেন, ঢাকার একটি হাসপাতালে মা ভর্তি আছেন। বিরূপ আবহাওয়ার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না।

বিমান বাংলাদেশের যাত্রী মারুফা বলেন, সকালে লালমনিরহাট থেকে এসেছি। কুয়াশার কারণে ফ্লাইট চলাচল বন্ধ আছে। কখন চালু হবে কর্তৃপক্ষ বলতে পারছে না।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, এখনো কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। সেভাবে প্রস্তুতি রাখা হয়েছে।

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

গাইবান্ধায় পানি আর বাড়েনি, ফসলি জমি ও বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে

রংপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারী নিহত, ড্রাইভার ও হেলপার আটক

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চগড়ের মালেকের স্নাতক ডিগ্রি অর্জন

রংপুরে ডিবির অভিযানে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল

সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার

সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ চার আসামির যাবজ্জীবন