হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

ছবি: আমার দেশ

কুড়িগ্রামের রাজারহাটে বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে রমনা মেইল ও কুড়িগ্রাম এক্সপ্রেসের চলাচল। এতে চিলমারীগামী রমনা মেইল ও ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

নির্ধারিত সময়ে স্টেশনে এসে ট্রেন না পেয়ে ঢাকাগামী যাত্রীরা বৈরী আবহাওয়ার মধ্যে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প বাহনের মাধ্যমে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে যেতে বাধ্য হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্পসংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর

উল্টে পড়লে রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি অপসারণ এবং রেলপথ সচল করার কাজ শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকাগামী যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, ‘যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে না। পরে বাধ্য হয়ে অটোরিকশায় তিস্তা স্টেশনের উদ্দেশে রওনা দিচ্ছি। আমার মতো শত শত যাত্রী বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন।’

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কনিকা বলেন, ‘বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উলটে পড়ে লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলছে। তবে ঠিক কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

রেলওয়ে সূত্র জানায়, কুড়িগ্রাম এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু দুর্ঘটনার কারণে আজ ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি। দ্রুততম সময়ের মধ্যে রেললাইন থেকে ট্রাকটি অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এমএইচ

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি