হোম > সারা দেশ > রংপুর

ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যারকারীদের বিচারের দাবিতে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা গোবিন্দগঞ্জ উপজেলা মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিপ্লব মৃধা, উপজেলা মডেল মসজিদের হাফেজ নাফিউল ইসলামসহ মুসল্লীবৃন্দ ।

অন্যদিকে, শহীদ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবীতে বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহীদ মিনার চত্তরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, সাবেক ছাত্র নেতা ওমর ফারুক, ছাত্র নেতা মোস্তাকিম, মাকসুদ রহমান,অয়ন সুলতান, জুলাই যোদ্ধা সাধন মহন্ত, সবুজ হাসান বিপ্লব ও শ্রাবনসহ অসংখ্য ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বন্দরে অনুরূপভাবে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো