হোম > সারা দেশ > রংপুর

কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবও না

ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যার যেটা কাজ, সে সেটা করবে। যারা দুর্নীতি করবে, তাদের দেখার জন্য দুদক আছে। আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, দেবও না।

শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সব দপ্তরের অফিসপ্রধানদের সঙ্গে পরিচয়পর্ব ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে টিম এসেছে। আশা করছি ২০২৭ সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রী আরো বলেন, মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। চলমান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম এবং নাগরিক সেবা উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। ঠাকুরগাঁও সদর হাসপাতালের উন্নয়নে আলোচনা করা হয়েছে। পৌরসভার উন্নয়নে কাজ করা হচ্ছে। কৃষির উন্নয়নে বিভিন্ন প্রজেক্ট রয়েছে, সেসব প্রজেক্ট বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে।

তিনি আরো বলেন, জনগণের খাদ্য ও নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীদের উন্নয়নে কাজ করা হবে। ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমরা মনে করি এ বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কীভাবে দেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে পারব, গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা করতে পারব, সে বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীন প্রমুখ।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়