হোম > সারা দেশ > রংপুর

দহগ্রামে কাঁটাতারের বেড়ায় ভারত ঝুলিয়ে রেখেছে মদের বোতল

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

দহগ্রাম ভারত বেষ্টিত, সেখানে যাতায়াতের একমাত্র পথ তিনবিঘা করিডরের দশ ফিটের রাস্তা। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ভারত সেখানে জিরো লাইন বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে এবং সেই বেড়ায় ঝুলিয়ে রেখেছে মদের বোতল।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ভারত বেষ্টিত দহগ্রাম ইউনিয়ন নিয়ে বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতি,বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার দহগ্রাম সংগ্রাম পরিষদের সম্পাদক রেজানুর রহমান রেজা প্রেসক্লাব পাটগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় এ অভিযোগ করেন।

তিনি বলেন, এখন আবার বিজিবির বাধা উপেক্ষা করে সেই কাঁটা তারে বাঁধছে বাঁশের বেড়া। বিএসএফ এর এসব উসকানিমূলক তৎপরতা শীঘ্রই বন্ধ করা প্রয়োজন।

এছাড়াও তিস্তা নদীর উজানে ভারতের গজলডোবায় বাঁধ নির্মাণ করায় তিস্তার পানি প্রবাহ পথে বাধা সৃষ্টি হওয়ায় নদী ভাঙন বাড়ছে আর বর্ষায় প্রতি বছর বন্যার কবলে পড়ছে দহগ্রামের মানুষ।

দহগ্রাম সীমান্তের এ সকল সমস্যার কথা যাতে আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে যে বৈঠক সেখানে দহগ্রামবাসীর সকল সমস্যার কথা তুলে ধরতে বিজিবির উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দের সাথে দহগ্রামবাসীর মতবিনিময় করা প্রয়োজন বলে দহগ্রামবাসী মনে করে। দিল্লির ওই বৈঠকে দহগ্রামের মৌলিক সমস্যা গুলো যাতে তুলে ধরা রেজা তার মতামত ব্যক্ত করেন।

এমএস

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ