হোম > সারা দেশ > রংপুর

থানা অবরুদ্ধ করায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

লালমনিরহাটের হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধা দানের অপরাধে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার নূরনবী সরকার কাজলকে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

শনিবার দুপুরে দক্ষিণ পারুলীয়ার বটতলা থেকে তাকে আটক করা হয়।

এর আগে বুধবার রাতে পাটগ্রাম থানায় সাজাপ্রাপ্ত আসামি বেলাল হোসেন ও সোহেল রানাকে পুলিশ গ্রেপ্তার করলে স্থানীয় চাঁদাবাজ চক্রের লোকজন থানা ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেয়।

ওই রাতে পাটগ্রাম পুলিশ হাতীবান্ধা থানার সহায়তা কামনা করলে হাতীবান্ধা থানার সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে চাঁদাবাজ চক্রের স্থানীয় সহযোগীরা। এতে হাতীবান্ধা থানায় শাহ নূরনবী কাজলসহ ২৭ জনের বিরুদ্ধে থানা অবরুদ্ধ ও সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে একটি মামলা পুলিশ বাদী হয়ে মামলা করেন।

সেই মামলায় ১নং অভিযুক্ত আসামি টংভাঙ্গা ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে শাহ নূরনবী কাজল।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, গত ২ জুলাই হাতীবান্ধা থানা অবরুদ্ধ করে সরকারি কাজে বাঁধাদানের মামলায় খন্দকার নূরনবী সরকার কাজলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়