হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

আমার দেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী নৈশ কোচের ধাক্কায় দুজন নিহত হয়েছেন এবং মুমূর্ষু অবস্থায় একজনকে ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রাম মোড়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশাচালক ছিদ্দিক (৪০), অটোরিকশায় থাকা কলেজছাত্র হাসান (১৮) ও মারুফ (১৭) গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে রিকশাচালক ছিদ্দিক ও কলেজছাত্র হাসান মারা যান।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় মারুফকে (২০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জীবন সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন—অটোরিকশাচালক পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে ছিদ্দিক ও কলেজ ছাত্র হাসান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএইচ

রংপুর কালেক্টরেট ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই

দিনাজপুরে দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর থেকে ঢাকায় পৌঁছেছেন আড়াই হাজার কসাই

আওয়ামী লীগ নেতাদের নিয়ে টিসিবি কর্মকর্তার বৈঠক

দিনাজপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির মাইকিং

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরগঞ্জে যুবকের মৃত্যু

কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা তৈরি করা হবে না: এলজিআরডি মন্ত্রী