হোম > সারা দেশ > রংপুর

সারের সংকট নেই বলা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার পরও ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে আদেশের কপি কুড়িগ্রামে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে জেলায় সারের সংকট তৈরি, সার বিতরণে অনিয়ম, বিশৃঙ্খলা ও কৃষকদের ভোগান্তি নিরসনে ব্যর্থতার কারণে তাকে এই আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যে বদলিকৃত কর্মস্থলে (ঝিনাইদহ) যোগদান করতে বলা হয়েছে।

তার স্থলাভিষিক্ত হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি আদেশের তথ্য নিশ্চিত করে বিদায়ী উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

এমই

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি