হোম > সারা দেশ > রংপুর

মাদ্রাসা ঘুরে-ঘুরে এতিম-অসহায়দের কম্বল দিলেন ইউএনও

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে গভীর রাতে এতিম ও অসহায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও অসহায়দের মাঝে গিয়ে নিজ হাতে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন। এ সময় শীতে কষ্ট পাওয়া শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পড়ালেখা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন।

উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, শীতের এই সময় সবচেয়ে বেশি কষ্টে থাকে এতিম ও অসহায় শিশুরা। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারিভাবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

কম্বল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্টরা জানান, চলমান শীত মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি