হোম > সারা দেশ > রংপুর

শৈত্য প্রবাহে কাবু হয়ে পড়েছে জনজীবন

লালমনিরহাট প্রতিনিধি

ছবি: আমার দেশ।

শীতে কাঁপছে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। গত ৩ দিনে শৈত্য প্রবাহের তীব্র শীত আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগ পোহাচ্ছে জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বেশি অসুবিধায় পড়েছেন ছোট বাচ্চা ও বয়বৃদ্ধরা। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় ঘর থেকে বের হচ্ছেন না গরীব অসহায় মানুষ।

বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা আরোও প্রখর হচ্ছে। এতে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষগুলো কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়ছে।

দিন শেষেও মিলছেনা সূর্যের দেখা। ঘন কুয়াশার কারণে হেডলাইট জালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।

শুক্রবার সকাল ৬টায় লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি