হোম > সারা দেশ > রংপুর

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম কেসিসির

খুলনা ব্যুরো

মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে

শনিবার থেকে অভিযান শুরু হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে খুলনায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমনভাবে কর্মসূচি গ্রহণ করা হবে যেন জনগণ স্বপ্রণোদিতভাবে এ কাজে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, সিটি করপোরেশন নর্দমাগুলো পরিষ্কার করবে। কিন্তু জনগণের দায়িত্ব হচ্ছে নর্দমায় এবং কোনো জলাশয়ে কেউ যেন বর্জ্য না ফেলেন।

কেসিসির এই বিশেষ উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাড়িতে থাকা ফুলের টব, ড্রাম, অব্যবহৃত বালতি বা পরিত্যক্ত টায়ারে যেন পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ