হোম > সারা দেশ > রংপুর

ভারত থেকে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

শনিবার দুপুরে দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময় তিন বছরের চুক্তিভিত্তিক দায়িত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে দায়িত্ব পালন করেন।

জেলা পুলিশের দাবি, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলা রয়েছে। তিনি ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেন।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের