হোম > সারা দেশ > রংপুর

প্রকাশ্য জুয়া খেলার সময় ছাত্রলীগ নেতা আটক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের দু’নেতাকে প্রকাশ্য জুয়া খেলার সময় আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার ভাবকী ইউনিয়নের উত্তমপাড়ার মনোর বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।

তারা হলেন ছাত্রলীগের উপজেলা যুগ্ম-আহ্বায়ক আবু নাসের সরকার (৩২) এবং ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সহ-সভাপতি আব্দুর নূর (২৮)। তারা সেখানে প্রকাশ্যে জুয়া খেলছিলেন বলে জানা গেছে।

আটক ছাত্রলীগ নেতা আবু নাসের উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের মৃত মোকাদ্দেস হোসেন সরকারের ছেলে। আব্দুর নূর একই এলাকার ওবায়দুল ইসলামের ছেলে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রকাশ্য জুয়া খেলার দায়ে তাদের আটক করি। এ ছাড়া আবু নাসের সরকারের বিরুদ্ধে ২০১৩ সালের চাঁদাবাজি ও ২০১৪ সালের উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও আগুনের মামলার ওয়ারেন্ট রয়েছে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমএস

পলাশবাড়ীতে বিশাল বিশাল মূর্তি নির্মাণের নেপথ্যে কী

ভূরুঙ্গামারী-ঢাকা বাস সার্ভিস চালুর দাবিতে বিএনপির মানববন্ধন

লাশ মর্গে আটকে রাখার অভিযোগ, মহাসড়ক অবরোধ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে: এ টি এম আজহার

কুড়িগ্রামের তিন বিদ্যালয় চলছে একজন করে শিক্ষক দিয়ে

সাদুল্যাপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ছয়জন আটক

রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এটিএম আজহারের

কাউনিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত