হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর মৃত্যু

ফুলবড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থী আকিমুন ইসলামের। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে নিজ বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত আকিমুন ইসলাম ওই গ্রামের শহীদ হোসেনের ছেলে। বড়ভিটা উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে তীব্র গরমে মানুষজন বাড়ির বাইরে গাছের ছায়ায় অবস্থান করছিলেন। এ সময় আকিমুনও বাড়ির সামনে একটি বাঁশঝাড়ের ছায়ায় দাঁড়িয়ে প্রতিবেশীদের সঙ্গে গল্প করছিলেন। একপর্যায়ে তিনি একটি বাঁশগাছ ধরে দাঁড়ান। ওই বাঁশগাছের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ছিল, বিষয়টি তিনি জানতেন না বলে স্থানীয়রা জানান। উপস্থিত প্রতিবেশীরা আকিমুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাফিজুল ইসলাম আকিমুনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলেই ওই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি