হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ৬ যাত্রী।

নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।

রোববার সকালে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাংগা ঠুটিয়া পাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধায় যাচ্ছিল। পথে ঠুটিয়া পাকুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রিক্তা বেগম। এঘটনায় অনন্ত আরও ৬ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার বলেন, নিহত নারীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভারত বরাবরই মুসলমানদের বিরুদ্ধে: এটিএম আজহার

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

কুড়িগ্রামে দুস্থদের মধ্যে পিসবের কোরবানির মাংস বিতরণ

সৈয়দপুরে সিইবি ফাউন্ডেশনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

হাতীবান্ধায় তিস্তা ব্যারাজে মানুষের ঢল

তারাগঞ্জে ১০ দিনে ৬ অস্বাভাবিক মৃত্যু, বাড়ছে উদ্বেগ

বাঙ্গালী নদীর তীরে পর্যটকদের উপচেপড়া ভিড়

নীলফামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র নিহত

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু