হোম > সারা দেশ > রংপুর

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বোচাগঞ্জে “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নতুন প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করা এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয়।

এ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং উদ্ভাবনী শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা

রাজিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বোচাগঞ্জে রাইস মিল মালিকের মৃত্যু, সাবেক স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ঐতিহ্যবাহী সূর্যপুরী আমের জিআই স্বীকৃতি দাবিতে স্মারকলিপি

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আনন্দ শোভাযাত্রা

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

রংপুরে বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

ভাসানী সেতুর সংযোগ সড়কে শত স্থানে ধস, জনদুর্ভোগ