হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় ঈদ উপহার বিতরণ, সাড়ে ৫ লাখ টাকা ও শাড়ি পেলেন দুস্থরা

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ ও শাড়ি পীরগাছা উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন জানান, পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ আসনের জন্য মোট ১০ লাখ টাকা ও ৭০০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পীরগাছা উপজেলার ৮১টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং শাড়ি বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই ঈদ উপহার সাধারণ ও মেহনতি মানুষের জন্য ভালোবাসার নিদর্শন। তিনি বলেন, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং অবশিষ্ট বরাদ্দ পর্যায়ক্রমে সুষমভাবে বিতরণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করে সহায়তা বিতরণ করা হচ্ছে, যাতে সরকারি এই মানবিক সহায়তা সরাসরি অসহায় মানুষের হাতে পৌঁছায়।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি উপজেলার চন্ডিপুর এলাকায় একটি সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং বিকেলে কাউনিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা হন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আলতাফ হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পীরগাছায় ‘আলোকিত নাপাইচন্ডি’র মানবিক উদ্যোগ, খাদ্যসামগ্রী বিতরণ

গাঁজা ও ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিখোঁজের তিন বছর পর ভারত থেকে লাশ হয়ে ফিরলেন খাইরুল

অবৈধ পাথর উত্তোলনকারীরা হামলা চালাল পুলিশ ও সাংবাদিকের ওপর

ভূরুঙ্গামারীতে ৩ ব‍্যবসায়ীর গুদাম থেকে ৮০০ বস্তা সরকারি চাল জব্দ

গঙ্গাচড়ায় আমার দেশ প্রতিনিধির বাড়িতে সন্ত্রাসী হামলা, বাবা-মাসহ আহত ৩

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: ডা. জাহিদ হোসেন

এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে : ড. আতিক মুজাহিদ

সরকারি অনুদানের একটি টাকাও আমার পকেটে ঢুকবে না