হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে ভুয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ডলার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. আব্দুল মান্নান (৪০), তিনি সৈয়দপুর উপজেলা-এর বোতলাগাড়ী (খর্দপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সৈয়দপুর উপজেলার বাসিন্দা মো. মিলন মিয়া (৪৫) ডলারের প্রলোভনে প্রতারণার শিকার হয়ে ১০ লাখ ৭০ হাজার টাকা হারানোর পর জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।

তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতলবুর রহমানের নেতৃত্বে একটি দল নীলফামারী সদর উপজেলার বড়ুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি সহযোগীদের সঙ্গে মিলে ভুয়া ডিবি পরিচয়ে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে, মারধর ও অপহরণের হুমকি দিয়ে জোরপূর্বক টাকা আদায় করতেন। একই সঙ্গে আসল ডলার দেওয়ার কথা বলে প্রতারণাও করতেন বলে জানান।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় ২৩ এপ্রিল একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি