হোম > সারা দেশ > রংপুর

নাগেশ্বরীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মাদকসেবীদের ভিডিও ধারণ করায়

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

হুমকিদাতা মোসলেম উদ্দীন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে আটক মাদকসেবীদের ভিডিও ধারণ করায় সাংবাদিককে বাধা প্রদান, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় ভুক্তভোগী সাংবাদিক নাগেশ্বরী থানায় এ অভিযোগ করেন।

থানা সূত্রে জানা যায়, এসআই অলোক রায়ের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক পৌনে ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার বিএসসি মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দৈনিক গণকণ্ঠ-এর নাগেশ্বরী প্রতিনিধি মুতাসিম বিল্লাহ তানিম।

অভিযোগ সূত্রে জানা গেছে, পুলিশ প্রায় আধা ঘণ্টা বাড়ির গেটের সামনে অবস্থান করার পর সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। তল্লাশিকালে গাঁজা, মদের বোতল, ইয়াবা ও হেরোইন সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এ সময় সাংবাদিক তানিম অভিযানের ভিডিও ধারণ করলে বাড়ির কথিত মালিক মোসলেম উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাকে বাধা প্রদান, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, আমরা মাদকের বিপক্ষে। যারা মাদকের পক্ষে, আমরা তাদের বিপক্ষে।

কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বাবুল জামান বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি করছি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জানান, ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ