হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, খুচরা বাজারে লিটার ২০০ টাকা

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। উপজেলার দুটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকায় খুচরা বাজারে পেট্রোল ও অকটেন লিটারপ্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে সাধারণ চালক ও যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে তেলের সম্ভাব্য সংকটের আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় উপজেলার মেসার্স হক ফিলিং স্টেশন ও শর্মিলা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, মেইন ডিপু থেকে তেল সরবরাহ না থাকায় তারা বিক্রি করতে পারছেন না।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রকৃত সংকট না থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে তেল বিক্রি করছেন। মোটরসাইকেল আরোহীরা বলেন, ফিলিং স্টেশনগুলো সিন্ডিকেটের মাধ্যমে তেলের সংকট দেখিয়ে সীমিত পরিমাণে তেল বিক্রি করছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

পাটগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ বুড়িমারী স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাথরবাহী ট্রাক দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। কিন্তু ফিলিং স্টেশনগুলোতে তেল না থাকায় অনেক ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভাড়া দ্বিগুণ বেড়েছে এবং ব্যবসা-বাণিজ্য ও সরকারের রাজস্ব আদায়েও প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, ভারতীয় ট্রাকের মাধ্যমে তেল পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি প্রয়োজন।

জ্বালানি তেলের এই পরিস্থিতি সম্পর্কে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা