হোম > সারা দেশ > রংপুর

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

নীলফামারীর জলঢাকা উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন-পরবর্তী একটি মামলায় ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (মুকুল)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত চেয়ারম্যানপাড়া এলাকার মৃত সুলায়মানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত জিআর ১২/২৪ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান ছিল। দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকায় তাকে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হয়।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় এজাহারভুক্ত আসামি সাইফুল কে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম (মুকুল)-এর বিরুদ্ধে ২০১৩ সালের আলোচিত মুসলিম হত্যা মামলাও বিচারাধীন রয়েছে। তবে বর্তমান গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার প্রেক্ষিতেই করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি