হোম > সারা দেশ > রংপুর

ইউপি চেয়ারম্যান পলাতক, দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩নং সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সভাপতি মোশারফ হোসেন সুইট গত এক বছর যাবৎ পলাতক থাকায় জন ভোগান্তির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে সংরক্ষিত মহিলা সদস্যা রোজিনা বেগমকে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ বেশ কিছু মামলা থাকায় গত এক বছর যাবৎ সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোন কার্যক্রমে অংশগ্রহণ করেন না। দীর্ঘদিন তিনি পলাতক থাকায় দিন দিন নাগরিক সেবা থেকে বঞ্চিত হতে থাকেন এলাকার লোকজন।

উত্তর সাতালিয়া গ্রামের বাসিন্দা আতিকুর রহমান জানান, চেয়ারম্যান পরিষদের না এসে দীর্ঘদিন থেকে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে নদী পারের জমি দখল, বালু লুটপাট ও ইউনিয়নের সাধারণ মানুষকে হয়রানিরও অভিযোগ রয়েছে। গত এক বছর ধরেই তাকে অপসারণ ও বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বলেও জানান ইউনিয়নের বাসিন্দারা।

সম্প্রতি এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়। ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা বেগম বলেন, অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের অফিসের স্থানীয় বিভাগ থেকে তদন্ত অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল জানান, ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে পরিষদের রেজুলেশন অনুযায়ী একজন সদস্যকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কথা হলে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম জানান, চেয়ারম্যান অনুপস্থিত থাকলে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ওই পরিষদের যাকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছিল তিনিই দায়িত্ব গ্রহণ করবে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ