হোম > সারা দেশ > রংপুর

প্রেমের টানে চীন থেকে পীরগঞ্জে ছুটে এলেন যুবক, অতঃপর বিয়ে

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

ফেসবুকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে সুদূর চীন থেকে রংপুরের পীরগঞ্জে ছুটে এসেছেন ২৯ বছর বয়সী এক যুবক। তার পূর্বের নাম ঝাওহুইয়ান; বর্তমানে নাম পরিবর্তন করে আয়ান ইসলাম রাখা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ২৫ আগস্ট বাংলাদেশে আসেন ওই যুবক। এর ১৬ দিনের মাথায় গত ১০ সেপ্টেম্বর পীরগঞ্জের আবিদা সুলতানার সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আবিদা সুলতানা সোলাইমান মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আবিদা সুলতানার সঙ্গে চীনের যুবক আয়ান ইসলামের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই সম্পর্কের টানে চীন থেকে বাংলাদেশে এসে আবিদার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন আয়ান।

স্থানীয়রা জানান, চলতি বছর এসএসসি পরীক্ষায় আবিদা অকৃতকার্য হওয়ার পর পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের বিষয়ে কথা বলা হয়েছিল। তবে এতে রাজি না হয়ে ফেসবুকে পরিচিত ওই যুবককেই বিয়ে করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। পরে পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, বিয়ের আগে ওই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তাঁর নাম আয়ান ইসলাম রাখা হয়।

বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। বিশেষ করে চীন থেকে প্রেমের টানে একজন যুবকের পীরগঞ্জে এসে বিয়ে করার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চলছে।

শানেরহাট ইউনিয়নের ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানি। ছেলেটি চীন থেকে এসেছে এবং গতকাল তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি