হোম > সারা দেশ > রংপুর

বাবা-মায়ের কবরের পাশে শায়িত মাহরীন চৌধুরী

নীলফামারী জেলা ও কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি

নিজের জীবন বাঁজি রেখে ২০ শিশুকে রক্ষা করা সাহসী শিক্ষিকা মাহরীন চৌধুরীকে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। নীলফামারীতে জানাজা নামাজ শেষে মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এরআগে, বেলা ৩টা ২০ মিনিটে তার লাশ নিয়ে গ্রামের বাড়ি পৌঁছায় অ্যাম্বুলেন্স। ৩টা ৫০ মিনিটে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ দাফন করা হয় বাবা-মায়ের কবরের পাশে।

মাহরীন জলঢাকা উপজেলার বগুলাগাড়ী রাজারহাট চৌধুরী পাড়া এলাকার মৃত মহিতুর রহমান চৌধুরীর মেয়ে। তার দুটি সন্তান রয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। স্বামী, সন্তান নিয়ে ঢাকার উত্তরার একটি বাসায় বসবাস করতেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ও বাংলা ভার্সনের কো অর্ডিনেটর (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) ছিলেন।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক ও গ্রামবাসী একরামুল হক জানান, তিনি একজন শিক্ষানুরাগী ছিলেন। ঈদের সময় এলাকার মানুষদের ব্যাপক সাহায্য সহযোগিতা করতেন।

জানাজার আগে মাহরীনের স্বামী মনছুর হেলাল জানান, আমার স্ত্রীর সাথে শেষ কথায় তিনি জানিয়েছেন আমার সুস্থ্যভাবে ফেরার সুযোগ ছিল। যখন দেখছি আমার কঁচি কঁচি ছেলে মেয়েরা দগ্ধ হচ্ছে, পুড়ছে তখন আমি তাদের রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছি। অনেকে প্রাণে বেঁচেছেও। আমি যাদেরকে পেড়েছি রক্ষার চেষ্টা করেছি। আমার জন্য দোয়া করিও। কিন্তু সে যে এভাবে আমাকে ছেড়ে চলে যাবে ভাবতে পারিনি।

মাহরীনের ছোট ভাই মুনাফ মজিব চৌধুরী বলেন, আমার বোন মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর ছিলেন। ভবনে আগুন লাগার সময় তিনি আগে বের হননি, যতজন ছাত্র-ছাত্রীকে বের করে আনা যায় সে চেষ্টা করেছেন। তার দেহ পুড়ে গেছে বা যাচ্ছে সেদিকে খেয়াল রাখেননি। বাচ্চাদের বাঁচাতে সহযোগিতা করে গেছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়।

জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, তিনি একজন অত্যন্ত নম্র, ভদ্র, সহজ-সরল। গত পরশু ওনার সাথে আমার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ নিয়ে কথা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটিকে আধুনিক প্রতিষ্ঠানসহ শিক্ষার মান্নোয়নে কাজ শুরু করতে চেয়েছিলেন। তিনি আমাকে জানিয়েছিলেন, এটি আমার গ্রামের স্কুল, এ স্কুলে অনেক স্মৃতি রয়েছে, এ স্কুলের জন্য কিছু করতে পারলে সেটি সম্মান ও গর্বের। কিন্তু তার এভাবে মৃত্যু হবে ভাবতে পারছি না।

ভূরুঙ্গামারীতে দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সে.মি. ওপরে

কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে নদনদীর পানি, বন্যার শঙ্কা

নীলফামারীতে চেয়ারম্যানের পকেটে জামানত ও ভাড়ার টাকা

তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

কানাডিয়ান জাল ডলারসহ ৫ ভিসা প্রতারক গ্রেপ্তার

গজলডোবার গেট খুলেছে ভারত, তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাঘাটায় বিক্ষোভ, আসামিদের গ্রেপ্তার দাবি

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেমি ওপরে , বন্যার আশঙ্কা

ক্যাসিনো জুয়াড়িসহ গ্রেপ্তার ৮

গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে: মাওলানা আব্দুল হালিম